মাগুরায় করোনা ঝুঁকি এড়াতে মাগুরা-ঢাকা মহাসড়কের ওয়াপদা এলাকায় গতকাল শনিবার চালু হয়েছে কভিড-১৯ কন্ট্রাক্ট ট্রেসিং পোস্ট। বাংলাদেশ সেনাবাহিনীর কারিগরি সহযোগিতা ও তত্ত্বাবধানে এই চেকপোস্ট স্থাপনে সহযোগিতা করেছে শ্রীপুর উপজেলা পরিষদ।
দুপুর ১২টায় ট্র্যাকিং পোস্টের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল বাকি। এ সময় মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, লে. কর্নেল আতিফ, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল গণি শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। ব্রিগেডিয়ার জেলারেল বাকি জানান, স্বাস্থ্য পরীক্ষায় করোনার ঝুঁকি কিংবা ভাইরাস শনাক্ত হলে তার বিষয়ে তথ্য নিজ জেলার জেলা প্রশাসককে জানিয়ে দেওয়া হবে।
