‘লকডাউনে মদের দোকান খুললে পারিবারিক সহিংসতা বাড়বে’

আপডেট : ০৩ মে ২০২০, ০২:৪৩ পিএম

লকডাউনের মাঝে রেকর্ড মাত্রায় বেড়েছে পারিবারিক সহিংসতা, সেখানে সাধারণ মানুষের কাছে মদকে কেন এত সহজলভ্য করে তোলা হচ্ছে? এমন প্রশ্ন তুলেছেন বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার জাভেদ আখতার।

সম্প্রতি ভারতে লকডাউনের মেয়াদ বাড়ানোর পর মদের দোকান খোলার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন তিনি। এ কবি-গীতিকারের আশঙ্কা মোদি সরকারের এই সিদ্ধান্তে পারিবারিক সংহিংসতা বেড়ে যাবে।

এক নির্দেশনায় জানা যায়, ক্যান্টনমেন্ট জোন বাদে প্রায় সব জায়গায় শর্তসাপেক্ষে খোলা যাবে মদের দোকান। তবে পুরো বিষয়টি রাজ্য সরকারের অনুমতির ওপর নির্ভর করছে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশনায় ক্ষুব্ধ জাভেদ আখতার।

টুইটারে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “লকডাউনের সময় মদের দোকান খোলার প্রভাব আরও মারাত্মক হবে। একাধিক সমীক্ষাতেই দেখা গিয়েছে যে এই লকডাউন পর্বে পারিবারিক সহিংসতার হার বেড়ে গেছে অনেক মাত্রায়। কাজেই মদের দোকান খোলার সিদ্ধান্তে যে শিশু এবং নারীরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন— তা বলাই বাহুল্য।”

ইতিমধ্যেই রেড জোনে থাকা দিল্লি-সহ একাধিক কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য সরকারের নির্দেশ মেনে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে। স্ট্যান্ড অ্যালোন দোকানও খোলার ছাড়পত্র রয়েছে।

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট জোন বাদে সব স্ট্যান্ড অ্যালোন ও সরকারের খাতায় নথিভুক্ত দোকান খোলা যেতে পারে। উপরন্তু একমাত্র গ্রিনজোন বাদে অন্যত্র কোথাও মদের দোকান খোলা বা বন্ধ রাখার স্পষ্ট নির্দেশ এতে নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত