ছয় সপ্তাহ পর একদিনে সবচেয়ে কম মৃত্যু দেখল স্পেন

আপডেট : ০৩ মে ২০২০, ০৪:৪৩ পিএম

মার্চের মাঝামাঝির পর থেকে করোনায় একদিনে সবচেয়ে কম মানুষ মারা গেল স্পেনে। রবিবার দুপুরের পর দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো শেনসেজ এই ঘোষণা দেন।

আলজাজিরা জানায়, স্পেনে করোনায় নতুন করে আরও ১৬৪ জনের মৃত্যু ঘটেছে বলে জানান প্রধানমন্ত্রী শেনসেজ। ১৮ মার্চের পর থেকে এখন পর্যন্ত এটিই একদিনে সর্বনিম্ন মৃত্যু। 

তবে মৃত্যুর সংখ্যা এভাবে কমে আসায় দেশটির দৈনিক এল পাইসের অভিযোগ, তালিকায় অনেক মৃত্যু বাদ পড়েছে।

নতুন মৃত্যুর সংখ্যা যোগ করে দেশটির এখন পর্যন্ত মারা গেছেন ২৫ হাজার ২৫৪ জন। আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৭ হাজার মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১৯ হাজার জন। 

এদিকে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ২৬ হাজার। মৃত্যু ২ লাখ ৪৩ হাজার ছুঁই ছুঁই। 

স্পেন ছাড়াও ইউরোপে ইতালিতে ২৮ হাজার ৭১০ জন মারা গেছেন করোনায়।  যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া ফ্রান্সে মারা গেছে ২৪ হাজার ৭০০ এর অধিক মানুষ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত