সরকার চেয়ার হারানোর ভয়ে জাতীয় ঐক্য করছে না: ভিপি নুর

আপডেট : ০৩ মে ২০২০, ০৭:৪০ পিএম

করোনা মহামারি মোকাবিলায় সকল রাজনৈতিক দলগুলো নিয়ে জাতীয় ঐক্য প্রয়োজন উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, অথচ দেশের এই ক্রাইসিস মুহূর্তে সরকার চেয়ার হারানোর ভয়ে জাতীয় ঐক্য করছে না।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় নুর এ মন্তব্য করেন। তিনি বলেন দেশের বর্তমানে যে অবস্থা তা সবেমাত্র শুরু আমাদের আরও ভয়াবহ পরিস্থিতির অপেক্ষা করতে হবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে নুর বলেন, দেশ যাতে দুর্যোগে-দুর্ভোগের দিকে না যায় সে কথা বিবেচনা করে সকল রাজনৈতিক দলের নেতা–কর্মীদের নিয়ে অনলাইন কনফারেন্সে অথবা যেভাবে হোক একটা জাতীয় ঐক্যের গড়ে তুলুন বলেও আহ্বান জানান তিনি।

নুর বলেন, গার্মেন্টস খোলা নিয়ে সরকারের দ্বিমুখী নীতি দেখা গেছে। গার্মেন্টস খুলছে অথচ আমাদের স্বাস্থ্যমন্ত্রী জানেন না। তিনি জানেন না দোকান বন্ধ রাখার নিয়ম ২টা থেকে ৪টা করা হয়েছে। এটা চরম সমন্বয়হীনতার ফল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত