কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতাকর্মীরা

আপডেট : ০৪ মে ২০২০, ০৬:৩৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের কৃষক মফিজ মিয়া ও খায়ের মিয়ার ৬০ শতক জমির ধান কেটে দিয়েছে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। গতকাল রবিবার সকালে কসবা-আখাউড়ার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মনির খানের নেতৃত্বে যুবলীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী দক্ষিণ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের নিয়ে ধান কাটায় অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত