করোনা সংকট

শিক্ষার্থীদের বেতন মওকুফ করতে আবেদন আইনজীবীদের

আপডেট : ০৫ মে ২০২০, ০৫:১৫ এএম

করোনা পরিস্থিতিতে সারা দেশের সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন মওকুফ বা আংশিক মওকুফের আবেদন করা হয়েছে শিক্ষা সচিবের কাছে। গতকাল সোমবার ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার ই-মেইলে সংশ্লিষ্ট দপ্তরে এই আবেদন করেন। দুর্যোগময় মুহূর্তে মানুষের আর্থিক অনটনের বিষয়টি বিবেচনা করে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন দুই আইনজীবী।

আবেদনে বলা হয়, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস পরিস্থিতি অত্যন্ত ভয়ানক এবং দুর্যোগপূর্ণ। প্রধানমন্ত্রী বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছেন। একই সঙ্গে দেশে দীর্ঘদিন ধরে সাধারণ ছুটি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত