যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

ইচ্ছা করেই করোনার ভয়াবহতা গোপন করে চীন

আপডেট : ০৫ মে ২০২০, ০৫:৪১ এএম

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কিত তথ্য গোপন করেছিল। তবে পেইচিং ঠিকই ভাইরাসটির ভয়াবহতা উপলব্ধি করে জানুয়ারি থেকে চিকিৎসাসামগ্রীর রপ্তানি কমিয়ে তা মজুদ করতে শুরু করে।

করোনাভাইরাস নিয়ে শুরু থেকেই চীনের বিরুদ্ধে ভাইরাস ছড়িয়ে দেওয়া কিংবা তথ্য গোপনসহ বিভিন্ন অভিযোগ করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্বস্বাস্থ্য সংস্থাকে চীনঘেঁষা আখ্যা দিয়ে ওই সংস্থার তহবিল বন্ধের উদ্যোগও নিয়েছেন।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস সম্পর্কে গত জানুয়ারিতে একটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তখন থেকেই চিকিৎসাসামগ্রীর রপ্তানি কমিয়ে তা মজুদ করতে শুরু করে পেইচিং। বছরের শুরুতে চীনের আমদানি-রপ্তানির তথ্য যাচাই করেই এমন সিদ্ধান্তে আসা হয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত