করোনার উপসর্গ নিয়ে খুমেক হাসপাতালে একজনের মৃত্যু

আপডেট : ০৫ মে ২০২০, ১২:২০ পিএম

খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মো. আনসার (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ও করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা.  শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতায় আনসারকে খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

মঙ্গলবার ভোরের দিকে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা সদরে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত