মুন্সীগঞ্জের সিরাজদীখানে মঙ্গলবার একদিনে ৮ জন চিকিৎসক ও নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় চিকিৎসক-নার্সসহ ৩৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হল। মঙ্গলবার সকাল ১০টার দিকে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক নতুন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জন নার্সের নতুন করোনা শনাক্ত হয়।
এতে একদিনেই ৮ জন চিকিৎসক ও নার্সের করোনা শনাক্ত হল। এছাড়া আক্রান্ত ৬ নার্সের ৩ জন স্বজনও করোনায় আক্রান্ত হয়েছেন।
