করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরের বাইরে মাস্ক পরার বাধ্যতামূলক করে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। দোকানে কেনাকাটা করার সময়ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়। তবে মাস্ক পরা নিয়ে হত্যাকাণ্ডের অভিযোগে জড়িয়ে গেছে এক মার্কিন পরিবার।
বিবিসি জানায়, শুক্রবার মিশিগানের ফ্লিন্ট শহরে একটি সুপারশপের সামনে ক্যালবিন মুনারলিন নামে ৪৩ বছর বয়সী এই ব্যক্তিকে হত্যা করা হয়।
এই হত্যাকাণ্ডের জন্য এক নারী, তার স্বামী ও সন্তানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সেই নিরাপত্তা কর্মী এই পরিবারের মেয়েকে মাস্ক ছাড়া একটি দোকানে ঢুকতে দেয়নি।
প্রথমে ওই দম্পতির মেয়ে দোকানে প্রবেশ করতে চাইলে গার্ড তাকে মাস্ক পরে আসতে বলে। এরপর তাকে পেছন দিয়ে গুলি করা হয়।
অভিযুক্তরা হচ্ছেন ৪৫ বছর বয়সী শারমেল টিগ, তার স্বামী ৪৪ বছর বয়সী ল্যারি টিগ এবং তাদের ২৩ বছর বয়সী ছেলে র্যামোনিয়া বিশপ। এরমধ্যে শারমেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তাদের মেয়েকে অভিযুক্ত করা হয়নি।
এদিকে করোনা মৃত্যুর তালিকায় শীর্ষে অবস্থান করা যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮,৯৩৪৯ জনে। আক্রান্তের দিক দিয়ে দেশটিতে শীর্ষে, ১১ লাখ ৮০ হাজার ৬৩৪ জন। এর মধ্যে মিশিগানে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৪ হাজার মানুষ। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ১৩৫ জন।
