ঝিনাইদহে ৩ চিকিৎসক ও সাবেক এমপিসহ আক্রান্ত ৭

আপডেট : ০৬ মে ২০২০, ০৫:৪৪ এএম

ঝিনাইদহে ৩ চিকিৎসক ও সাবেক এমপিসহ আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত। এ পর্যন্ত জেলায় মোট ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩৫টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭ জনের রিপোর্টে করোনা পজিটিভ ও ২৮ জনের নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ সদর হাসপাতালের ২ জন চিকিৎসক, কালীগঞ্জে ১ জন সাবেক সংসদ সদস্য ও ১ জন স্বাস্থ্যকর্মীসহ ২ জন, কোটচাঁদপুরে ১ জন চিকিৎসক ও শৈলকুপা উপজেলায় ২ নারী করোনায় আক্রান্ত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত