মুন্সীগঞ্জে মৃত স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত ছিলেন

আপডেট : ০৬ মে ২০২০, ০৩:১৩ পিএম

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে মারা যাওয়া স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার বিকেলে করোনা ইউনিট থেকে ঢাকায় নেওয়ার পথিমধ্যে ৩৬ বছর বয়সী ওই স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়।

পরে বুধবার সকালে তার করোনা শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে ঢাকা থেকে। বেলা সাড়ে ১২টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জেলা সদরের বাগেশ্বর কমিউমিনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ছিলেন ওই স্বাস্থ্যকর্মী। তার বাড়ি সদর উপজেলার মিরকাদিম পৌরসভার চন্দনতলা গ্রামে। রবিবার শারীরিক অসুস্থতা দেখা দিলে ওই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। সোমবার তার নমুনা ঢাকার নিপসমে পাঠানো হয়।

এদিকে, ওই দিন রাতেই তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনিত হলে ঢাকায় নেওয়ার পথিমধ্যে অ্যাম্বুলেন্সেই মারা যান এ স্বাস্থ্যকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত