যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনের পর করোনাভাইরাসের এপিসেন্টারে পরিণত হয়েছে রাশিয়া। টানা চতুর্থ দিনের মতো একদিনে ১০ হাজারের বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে।
বিবিসি জানায়, রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৯২৯ জনে।
কর্তৃপক্ষ জানায়, দেশটিতে নতুন করে মারা গেছে ৮০ জন। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৩৭ জনে।
এদিকে গোটা বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৭৯৩। মোট আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন। সুস্থ হয়েছেন ১২ লাখের বেশি মানুষ।
