কুমিল্লায় ১০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ১০ জনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ২ জন, লাকসাম উপজেলার ২ জন, দেবিদ্বার উপজেলার ২জন, মনোহরগঞ্জ উপজেলার ১ জন ও মুরাদনগর উপজেলার ৩ জন। এ পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত ১০৮ জন।
কুমিল্লা নগরীতে প্রথম করোনা আক্রান্তের ঘটনায় কুমিল্লার সর্ববৃহৎ পাইকারি ও খুচরা বাজার রাজগঞ্জ বাজার তিন দিনের জন্য লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
রাজগঞ্জ বাজারের পাশে রাজবাড়ী এলাকার করোনা শনাক্ত হওয়ায় বাজার বন্ধ করা হয়। আক্রান্ত রোগী মনির হোসেন রাজগঞ্জ বাজারে বেশ কয়েকদিন ধরে বাজার করা ও কয়েকটি দোকানে অবস্থান করার কারণে বাজারটি তিন দিনের জন্য লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার দুপুরে আদর্শ সদর উপজেলা নিবার্হী অফিসার জাকিয়া আফরিন বাজারটি লকডাউন করেন।
বুধবার কুমিল্লায় ১০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ১০ জনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ২ জন, লাকসাম উপজেলার ২ জন, দেবিদ্বার উপজেলার ২জন, মনোহরগঞ্জ উপজেলার ১ জন ও মুরাদনগর উপজেলার ৩ জন।
কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, এ পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত ১০৮ জন। এ মৃত্যুবরণ করেছেন ৪ জন। আক্রান্ত ১০৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন।
উপজেলা ওয়ারী আক্রান্তে সংখ্যা কুমিল্লা সিটি করপোরেশন ৩ জন, তিতাস ১১, দাউদকান্দি ৮, বুড়িচং ৮, চান্দিনা ১১, দেবিদ্বার ২৩, মেঘনা ১, বরুড়া ৭, ব্রাহ্মণপাড়া ২, সদর দক্ষিণ ২, চৌদ্দগ্রাম ১ ,মনোহরগঞ্জে ৫, মুরাদনগর ১১, হোমনায় ২ ও লাকসামে ১৩ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১০৮ জন।
