‘করোনা ফি’ যোগ করেও কমেনি দিল্লির মদের দোকানের ভিড়

আপডেট : ০৬ মে ২০২০, ০৭:৩৭ পিএম

সংক্রমণের ঝুঁকি রোধ করতে এক ধাক্কায় ৭০% ‘করোনা ফি’ যোগ করেও ভারতের রাজধানী দিল্লিতে মদের দোকানের ভিড় কমছে না।

বুধবার দিল্লির মদের দোকানে দেখা যায়, দীর্ঘ লাইন পার হয়ে হাজার টাকার বোতল সতেরো শো টাকায় কিনে ফিরছেন মদ্যপায়ীরা। উত্তর, দক্ষিণ, পূর্ব দিল্লির যে সব জায়গায় মদের দোকান খোলা রয়েছে, সর্বত্র একই দৃশ্য দেখা গেছে।

মঙ্গলবার দিল্লির কেজরিওয়াল সরকার করতে মদের দোকানের ভিড় কমাতে ৭০% 'করোনা ফি' যোগ করে। এর আগে রাজ্য প্রশাসন সোমবার থেকে মদের দোকান খোলার অনুমতি দেয়। সেদিন থেকেই দোকানে দোকানে সুরাপ্রেমীদের উপচে পড়া ভিড় তৈরি হয়।

রাজ্য প্রশাসন জানায়, সকাল ৯ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত খোলা থাকবে দেড়শোটি নথিভুক্ত মদের দোকান। কিন্তু দেখা গেল, পূর্ব দিল্লির লক্ষ্মীনগর এলাকার মদের দোকানটির সামনে তাই শেষ রাত থেকে ভিড় জমতে দেখা গিয়েছে।

প্রবীণ খন্না নামক এক স্থানীয় বাসিন্দা যেমন এসেছেন ভোর ৬ টায়। তার অভিযোগ, ভোর থেকে ভিড় সামলানো উচিত ছিল পুলিশের। তখনই এসে টোকেনের মতো করে নম্বর নিয়ে নেওয়া উচিত ছিল। তা হলে সুষ্ঠু ভাবে সবাই এক-এক করে পেতেন।

তিনি বলেন, আমি এসেছি পৌনে ছটায়। আমার অনেক বন্ধু এসেছে ভোর চারটায়। কিন্তু দেখুন পুলিশ পৌঁছাচ্ছে দোকান খোলার পাঁচ মিনিট আগে। কোনও ব্যবস্থা নেই, মানুষকে বোঝাবে কে? যদি লড়াই-ঝগড়া হয়, তা হলে কে দায়িত্ব নেবে? সেই সঙ্গে প্রায় বুক ঠুকে বলেন, মদের ৭০% দাম বেড়েছে বলে কোনও দুঃখ নেই। দেশের জন্য এটুকু দান করতে আমরা প্রস্তুত।

সূত্র: আনন্দবাজার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত