সীতাকুণ্ডে ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ম্যানেজার করোনায় আক্রান্ত

আপডেট : ০৬ মে ২০২০, ০৮:৪৪ পিএম

সীতাকুণ্ড উপজেলার আমিরাবাদে বেসরকারী এনজিও সংস্থা ব্র্যাক এর যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ম্যানেজার করোনায় আক্রান্ত হয়েছেন। এই এলাকার দুটি বাড়ির মোট ৩০ টি পরিবারকে লকডাউন করেছে প্রশাসন।

আক্রান্ত ব্যক্তির গ্রামের বাড়ি রংপুর। তিনি গত ২৯ তারিখ  ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। বুধবার পরীক্ষার ফলাফল পাওয়া যায়।

একই অফিসে কাজ করা তার এক সহকর্মী জানান, হাসপাতাল থেকে কোয়ারান্টিনে থাকার পরামর্শ দিলেও তিনি তা মানেননি। এমনকি আজও তিনি সীতাকুন্ড কাঁচা বাজার ও মাছ বাজারে যান।

তবে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসার পর বিকালে উক্ত ব্যক্তির সাথে  একই অফিসে কাজ করা অন্য ৬ জন সহ দুই বাড়ির ৩০ পরিবারের মোট ১২০ জনকে বাধ্যতামূলক লকডাউন এ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত