কয়েক সপ্তাহের মধ্যে ২৮৮৪৯ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরবেন: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৬ মে ২০২০, ১১:৪৩ পিএম

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ২৮ হাজার ৮৪৯ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার এ বিষয়ে পঞ্চম আন্তমন্ত্রণালয় বৈঠক শেষ পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তাদের কীভাবে ফিরিয়ে আনব তা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা তাদের ফিরিয়ে আনতে পারব।

যাদের আনা হবে তাদের বেশির ভাগই মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসছেন। এখন পর্যন্ত তিন হাজার ৬৯৫ প্রবাসী বাংলাদেশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফিরে এসেছেন।

সূত্র: ইউএনবি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত