দুই প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল ৪ মাসের শিশুর

আপডেট : ০৭ মে ২০২০, ০১:৫৪ এএম

নাটোরের বড়াইগ্রামে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আয়রা মণি (৪ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় একই পরিবারের তিনজনসহ পাঁচজন আহত হন।

আয়রা রাজশাহীর বাঘা উপজেলার মণিপুর গ্রামের বাসিন্দা আকিজ গ্রুপের কর্মকর্তা আতিকুর রহমান সুজনের মেয়ে। তিনি পরিবার নিয়ে বাগাতিপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন।

চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ ভ্যান উল্টে নিহত ১ : হাজীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান উল্টে বাচ্চু মিয়া (৪২) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও আটজন নির্মাণশ্রমিক ও এক রিকশাচালক আহত হন। বাচ্চু শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, আহতের শারীরিক অবস্থা এখন ভালো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত