করোনা পরিস্থিতিতে লকডাউনে পড়ে মানুষের মধ্যে মানসিক অস্থিরতা বেড়ে যাচ্ছে। এতে মানুষ আরও বেশি আত্মহত্যাপ্রবণ হয়ে উঠছে, এমনটিই জানিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা।
বিবিসি জানায়, করোনা পরিস্থিতিতে আত্মহত্যার ঝুঁকি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সিডনি বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।
প্রতিবেদনে বলা হয়, লকডাউনে পড়ে মানসিক স্বাস্থ্যের অবনতি এবং চাকরি ছাঁটাইয়ের ফলে আত্মহত্যার প্রবণতা বেড়ে যেতে পারে মানুষের মধ্যে।
এতে গবেষকদের আশঙ্কা, অন্যান্য বছরের তুলনায় এবার ৫০ শতাংশ বেশি মানুষ আত্মহত্যার করতে পারে। যার মধ্যে এক তৃতীয়াংশ হতে তরুণ। প্রতি বছর অস্ট্রেলিয়ায় ৩ হাজারের মতো আত্মহত্যার ঘটনা ঘটে।
এদিকে দেশটির সরকার মানসিক স্বাস্থ্যসেবার জন্য এ বছর অতিরিক্ত ৩৫০ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
