করোনাভাইরাসের ভ্যাকসিনের আবিষ্কারের আগে ক্রিকেটের মাঠে ফেরাতে সায় নেই ভারতের তারকা ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের। তার মতে, দর্শক খেলোয়াড়ের জীবনের নিরাপত্তাটা সবার আগে।
ক্রিকেটের ফেরা প্রসঙ্গে বুধবার এক অনলাইন সাংবাদিক সম্মেলনে ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক বলেন, “কোনো রকম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলার আগে আমাদের অন্তত তিন থেকে চার সপ্তাহ অনুশীলন করতে হবে।’’
‘‘এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিষেধক আবিষ্কার হওয়াটা খুব জরুরি। মনে হয় প্রতিষেধক আবিষ্কার হলে ক্রিকেট শুরু হবে।”
করোনা সংকটে বসে থাকা ভালো লাগছে না রাহানের। নিজের ব্যাটিং খুব মিস করছেন বলে জানালেন ডানহাতি এই টপঅর্ডার ব্যাটসম্যান, “নিঃসন্দেহে আমি আমার ব্যাটিং খুব মিস করছি এই সময়। কিন্তু সত্যি বলতে করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে তবেই ক্রিকেট চালু করা উচিত।”
