কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র অনলাইন আড্ডা সাজানো হয়েছে বিশেষভাবে। এ দিন তিনটি আড্ডা ফেইসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে।
বিকেল ৪টায় আলাপনে অংশ নেবেন নন্দিত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। সঞ্চালনা করবেন আমিনুর রহমান মুকুল। পরে রাত ৯টায় শিশুদের জন্য বিশেষ আয়োজনে পাপেট পরিবেশন করবেন কাজী নওশাবা আহমেদ ও তার দল ‘টুগেদার উই ক্যান’। সঞ্চালনা করবেন মুনিরুল ইসলাম।
সবশেষে রাত সাড়ে ১০টায় গান ও পাঠ অভিনয়ে অংশ নেবেন গুণী অভিনয়শিল্পী অপি করিম ও নন্দিত সংগীতশিল্পী ফারহিন খান জয়ীতা। সঞ্চালনা করবেন মোস্তাফিজ শাহীন।
ক্ষ্যাপার ফেসবুক পেইজ থেকে আড্ডাটি সরাসরি সম্প্রচার হবে। লাইভ দেখতে ক্লিক করুন: ক্ষ্যাপা অনলাইন আড্ডা।
ভয়াল করোনার ঘরবন্দী সময়ে মানুষের পাশে থাকতে ৮ এপ্রিল থেকে প্রতিদিন ফেইসবুকে অনলাইন আড্ডা সম্প্রচার করছে ক্ষ্যাপা। ইতিমধ্যে ৪৫টি আড্ডায় অংশ নিয়েছেন দেশ-বিদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বিশেষ আয়োজনে পালিত হয়েছে চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ।
ক্ষ্যাপা সূত্রে জানা যায়. মানসিকভাবে কিছুটা সময় সুস্থ থাকার পাশাপাশি ঘরবন্দী সময়ে আর্থিকভাবে অসচ্ছ্বল নাট্যকর্মীদের জন্য তহবিল গঠনও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ।
রমজান মাসে প্রতিদিন রাত ১০টায় লাইভ আড্ডাট সম্প্রচার হচ্ছে। এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ ইতিমধ্যে অর্থ সংকটে থাকা বেশ কয়েকজন নাট্যকর্মীকে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। ক্ষ্যাপার তহবিলে সহযোগিতা পাঠানো যাবে- ০১৭১৭৩৮৬৬৪৬ এই বিকাশ নম্বরে (ব্যক্তিগত)। অথবা এক্সিম ব্যাংকে ক্ষ্যাপার এই অ্যাকাউন্টে ০১৪১১১০০৩০৬৩১৩ পাঠানো যাবে।
