এ জন্মে হলো না, তাই পরের জন্মে রভিনাকে বিয়ে করতে চান ভক্ত

আপডেট : ০৭ মে ২০২০, ০৮:১৩ পিএম

গেল শতকের নব্বই দশকের হার্টথ্রব দুলহে রাজা কিংবা খিলাড়িয়ো কা খিলাড়ি কিংবা মোহরা সিনেমার নায়িকা রাভিনা ট্যান্ডন বড় পর্দা থেকে সরে গেলেও, তিনি যে এখনও দর্শকদের হৃদয়ের রানি, তা বেশ স্পষ্ট।

কারণ, সম্প্রতি রাভিনাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন তার এক ভক্ত। প্রিয় নায়িকাকে এ জন্মে পাবেন না, তাই পরের জন্মের জন্য আগে থেকেই বুক করতে চান ওই ব্যক্তি।

ওই ভক্ত পরের জন্মে তার রাভিনা ম্যাম কি তাকে বিয়ে করবেন কিনা, তা জানতে চান। রাভিনাও বেশ মজা করেই পাল্টা উত্তর দেন।

রবিনা জানান, দুঃখিত, কারণ আগামী ৭ জন্মের জন্য যে তাকে বুক করে নেওয়া হয়েছে। জনপ্রিয় অভিনেত্রীর ওই মজার উত্তরে যেন উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেটিজেনরা। রবিনাও যে এভাবে মজা করে বিয়ের প্রস্তাব ফেরাতে পারেন, তা অজানা ছিল অনেকের কাছেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাভিনার প্রতি ভক্তদের ভালবাসা দেখলে অবাকই হতে হয়। প্রিয় নায়িকার ছবি দেখে কেউ বলছেন, যতবার তাকে দেখেন, তিনি নতুন নতুন করে তার প্রেমে পড়ে যান। আবার কেউ বলতে শুরু করেন, রবিনা সব সময়ই রানি থেকে যাবেন। ভক্তদের ভালবাসার প্রস্তাবে নিরুত্তর থাকলেও, মাঝে মধ্যেই মজা করে আবার উত্তর দিতে দেখা যায় রাভিনা ট্যান্ডনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত