অর্থমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার পরিবারকে সহায়তা

আপডেট : ০৮ মে ২০২০, ০৪:০১ এএম

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিজ নিজ এলাকায় করোনার প্রকোপে বিপাকে পড়া হতদরিদ্র মানুষের হাতে হাতে মন্ত্রীর পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, লবণ, পেঁয়াজ, ছোলা, সেমাই, চিনি ও সাবান। নাঙ্গলকোট উপজেলা পরিষদ প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে প্যাকেটজাত খাদ্যসামগ্রী সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের কাছে হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত