সাংবাদিক আসলাম রহমানের মৃত্যুতে আইজিপির শোক

আপডেট : ০৮ মে ২০২০, ১১:৫৩ এএম

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক আসলাম রহমানের আকস্মিক মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, আসলাম রহমান ছিলেন নিষ্ঠাবান সাংবাদিক, অত্যন্ত বিনয়ী ও অমায়িক একজন মানুষ।

আইজিপি বলেন, ক্রাইম রিপোর্টার হিসেবে সমাজের অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কলম ধরার ক্ষেত্রে আসলাম রহমান ছিলেন এক আপোষহীন যোদ্ধা। তার সঙ্গে বাংলাদেশ পুলিশের ছিল সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক পেশাগত সুসম্পর্ক। আসলাম রহমানের অকাল মৃত্যুতে আমরা এক আপনজনকে হারালাম।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে মারা যান সাংবাদিক আসলাম রহমান। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, শরীরে করোনার উপসর্গ থাকলেও তার মৃত্যু হয়েছে ব্রেইন স্ট্রোকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত