রবীন্দ্রনাথের হঠাৎ দেখা নিয়ে সোহিনী সরকার (ভিডিও)

আপডেট : ০৯ মে ২০২০, ০২:২৭ এএম

পঁচিশে বৈশাখের গুরুত্ব বাঙালির জীবনে একটু অন্যরকম। বাঙালির প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। তাকে আশ্রয় করেই আমাদের পথ চলা। মনখারাপ, বৃষ্টি, ভালোবাসা, বসন্ত সবকিছুতেই আছেন তিনি। তাই আজকের বিশেষ দিন নয়, সব দিনই তার জন্মদিন।

কিন্তু আজ যখন জন্মদিন তখন বিশেষ কিছু তো থাকবেই। যেমন অভিনেত্রী সোহিনী সরকার কবিতা পড়তে ভালোবাসেন। এই লকডাউনে তিনি এর আগেও কবিতা পড়ে শুনিয়েছেন।

২৫ শে বৈশাখ উপলক্ষ্যে সোহিনী পড়লেন- হঠাৎ দেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের কয়েকদিন আগেই তিনি পড়েন এই কবিতাটি। 

সোহিনী এর আগেও অনেকবার জানিয়েছেন, তার জীবনে রবীন্দ্রনাথের ভূমিকা কতখানি। সময় পেলেই তিনি ডুব দেন রবীন্দ্রনাথের লেখায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত