জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে সিএমএইচে স্থানান্তর

আপডেট : ০৯ মে ২০২০, ০১:৪১ পিএম

এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান শনিবার দুপুরে দেশ রূপান্তরকে খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, বাবাকে এখন সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে।

বার্ধক্যজনিত সমস্যার কারণে ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন অধ্যাপক আনিসুজ্জামান। সেখানে চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতাল বদলের সিদ্ধান্ত হয়।

আনন্দ জামান বলছিলেন, “এখানে তো ১২ দিনের মতো হলো। খুব বেশি অগ্রগতি হয়নি। তাই চিকিৎসকের পরাপর্শে সিএমএইচে স্থানান্তর করছি।”

এপ্রিলের প্রথম সপ্তাহে ল্যাবএইডে ভর্তি হয়েছিলেন কিডনি ও ফুসফুসের জটিলতার কারণে। পরে একটু সুস্থ হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত