সাঘাটায় ত্রাণ সহায়তা দিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন

আপডেট : ০৯ মে ২০২০, ০৯:৩৯ পিএম

করোনাভাইরাস মহামারিতে গাইবান্ধা জেলার সাঘাটায় উপজেলায় খেটে খাওয়া, দিনমজুর, নিম্ন আয়ের এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

শনিবার সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে দেওয়া এই ত্রাণ সহায়তা প্যাকেটে ছিল ১০ কেজি চাল, তেল, চিনি, আলা, ডাল ও সাবানসহ বিভিন্ন উপকরণ।

সকালে ফলিয়া দিগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং কামালেরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেস আলী প্রধান ও সাধারণ সম্পাদক অ্যাড. এস. এম সামসিল আরেফিন টিটুসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে রিপন বলেন, সরকারের নানা উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উপায়ে এলাকার মানুষদের পাশে থাকতে চাই। পাশে আছি, পাশে থাকব সবসময়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত