কোম্পানীগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১০ মে ২০২০, ০৯:৫১ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চোর সন্দেহে রাশেদ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাঙচিল এলাকার হাশেম বাজারে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ একই ওয়ার্ডের হাসেম বাজার এলাকার আবুল হাশেম বাদীর ছেলে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রবিউল হক বলেন, নিহত রাশেদ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। রাতে স্থানীয়রা তাকে চোর সন্দেহে আটক করে গণপিটুনি দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রাশেদের মৃতদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত