মায়ের সঙ্গে ব্যালকনিতে বসে এক কাপ চা আর জীবনের গল্প

আপডেট : ১০ মে ২০২০, ০৮:৫৬ পিএম

করোনার দিনে লকডাউনে আটকে পড়ে সবার মধ্যে ঝলসে উঠেছে যেন মায়ের প্রতি ভালোবাসা, মায়া-মমতা, নানা স্মৃতিও। বিশ্বজুড়ে মা দিবস পালিত হচ্ছে মায়েদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশের মাধ্যমে। তারকারা মায়েদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিচ্ছেন, সঙ্গে জুড়ে দিচ্ছেন মায়ের সঙ্গে ছবিও। 

দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানায়, অস্ট্রেলিয়ান-আমেরিকান অভিনেত্রী নিকোল কিডম্যানও মা দিবসে প্রকাশ করেছেন নিজের অনুভূতি। লকডাউনে আটকে পড়ে মার্চে অস্ট্রেলিয়ায় মায়ের ৮০ তম জন্মদিনে হাজির থাকতে পারেননি তিনি।

৫২ বছর বয়সী এই অভিনেত্রী মা দিবসে তার ইচ্ছার কথা জানিয়ে বলেন, ব্যালকনিতে বসে মায়ের সঙ্গে এক কাপ চা খেতে আমি ভালোবাসব। তার সঙ্গে জীবন নিয়ে আলাপ করব। তার থেকে শুনতে চাইব, এই জীবনে আমার কী করা উচিত।

আমার মা আমার পরামর্শক, আমার পথপ্রদর্শক এবং আমার শিক্ষিক- মা ম্যারিনিকে এভাবেই পরিচয় করিয়ে দেন নিকোল। 

মায়ের মাধ্যমেই স্বামী কেইথকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন বলেন তিনি। একাধিকবার গোল্ডেন গ্লোবস জেতা এই অভিনেত্রী বলেন, তিনি আমাকে কেইথকে দিয়েছেন, তিনি আমাকে সবচেয়ে বড় উপহার দিয়েছেন। তার প্রতি হাঁটু গেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

মা দিবসে মায়ের সঙ্গে থাকতে না পারলেও কী হবে ভিডিও কনফারেন্স অ্যাপ তো আছেই। কুইনসল্যান্ডে মা জেনাল আনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেছেন নিকোল। তার সঙ্গে ছিলেন নিকোলের স্বামী কেইথ আরবান, তাদের দুই ম্যে সানডে রোজ এবং ফেইথ মার্গারেট। সিডনি থেকে ছিলেন নিকোলের বোন অ্যান্তোনিয়াও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত