পুরান ঢাকার সেই অন্তঃসত্ত্বা নারীর করোনা পজিটিভ

আপডেট : ১১ মে ২০২০, ০১:৪১ পিএম

পুরান ঢাকায় পাঁচদিন আগে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া অন্তঃসত্ত্বা নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। 

করোনার উপসর্গ থাকায় গত ৬ মে হাসপাতালে যেতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে গাড়ি না পেয়ে পুলিশের শরণাপন্ন হয় ওই নারীর পরিবার।

ওইদিন কয়েক হাসপাতাল থেকে ব্যর্থ হয়ে ফেরার পর ঢাকা মেডিকেলে ওই নারীর নমুনা পরীক্ষা করতে দিতে সক্ষম হয় পুলিশ।

বংশাল থানার ওসি শাহীন ফকির জানান, ওই নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

তিনি বলেন, আগামী ১৭ মে ওই নারীর সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখ রয়েছে। তবে চিকিৎসকের পরামর্শে তাকে আজ (সোমবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ওসি জানান, ওই অন্তঃসত্ত্বাকে তার কসাইটুলীর বাসা থেকে হাসপাতালে নিতে  সোমবারও পুলিশের গাড়ি পাঠানো হয় এবং হাসপাতালে ভর্তির যাবতীয় কাজ পুলিশ করেছে।

তিনি বলেন, গত বুধবার থেকেই পুলিশ ওই নারীর বিষয়টি খেয়াল রেখেছে এবং খাবার সরবরাহসহ সুবিধা-অসুবিধা লক্ষ্য রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত