রাজধানীর মোহাম্মদপুরে হেরোইনসহ আমিনুল ইসলাম (১৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার র্যাব-২ এর একটি দল রায়ের বাজারের সাদেক খান কৃষি মার্কেট সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১৪০ গ্রাম (৭০০ পুরিয়া) হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (এসএসপি) মো. জাহিদ হাসান দেশ রূপান্তরকে জানান, আমিনুল আরও কয়েক সহযোগীসহ দীর্ঘদিন থেকে মাদক কারবারে জড়িত।
তিনি আরও জানান, গ্রেপ্তার মাদক কারবারির গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার কলাবাড়িয়া গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন। সে রায়ের জারের আজিজখান রোডের হেমায়েত গাজীর বাসায় ভাড়া থাকে।
