করোনা নিয়ে বাড়ি বাড়ি পালিয়ে বেড়াচ্ছেন ফল বিক্রেতা

আপডেট : ১১ মে ২০২০, ০৯:০৬ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক করেনা রোগী শনাক্ত হওয়ার পর নিখোঁজ রয়েছেন। রোগীর বাড়ি জেলার সাটুরিয়া উপজেলার খলিলাবাদ গ্রামে। তিনি ঢাকায় একটি ফলের দোকানে কাজ করতেন। শনিবার ঢাকা থেকে নিজ বাড়ি আসে।

বিষয়টি সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম নিশ্চিত করেছেন।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ বলেন, করোনা রোগীর নমুনা সংগ্রহ করে রবিবার পরীক্ষার জন্য সাভারে পাঠানো হয়। সোমবার সকালে তার পজিটিভি আসে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মতিয়ার রহমান মিঞা বলেন, উপজেলা নির্বাহী অফিসার আশরফুল আলম, স্বাস্থ্য কর্মকর্তাসহ আমরা ফোর্স নিয়ে করোনা রোগীর বাড়ি যাই। বাড়িতে তাকে পাওয় যায়নি। তার বাড়ি লকডাউন করি।

বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, সোমবার রোগীর বাড়িতে গিয়ে শুনি তিনি পাশের গ্রাম মুন্সিচর গ্রামে আত্মীয় বাড়ি গেছেন এবং সেখানেই অবস্থান করছেন। পরে ওই গ্রামে গিয়ে দেখি তিনি পালিয়েছেন। পরে আমরা তার সংস্পর্শে আসা লুৎফর রহমান ভিসার বাড়ি লকডাউন করি। 

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, করেনা রোগী শনাক্ত হওয়ার খবর শুনেই রোগী নিখোঁজ রয়েছেন। দুটি বাড়িতে গিয়ে তাকে খুজেঁ পাওয়া যায়নি। আমরা বিভিন্ন লোক মারফত ও প্রযুক্তির মাধ্যমে খোঁজার চেষ্টা করছি।

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত করেনা রোগীকে একাধিক স্পটে খুঁজে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত