দ্বিতীয় কন্যা ইররামকে সবার সামনে আনলেন সাকিব

আপডেট : ১১ মে ২০২০, ১১:১৮ পিএম

গত ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো বাবা হন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ও স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোল আলো করে আসে কন্যা সন্তান। ক’দিন আগে যার নামও জানিয়েছিলেন সাকিব। এবার ‘ছোট্ট’ ইররাম হাসানকে সবার সামনে আনলেন সাকিব।

সোমবার নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে একটি ইউটিউভ ভিডিও পোস্ট করেন সাকিব। সেই ভিডিওতে স্ত্রী শিশির, বড় কন্যা আলায়না হাসান অব্রি ও ইররাম হাসানকে নিয়ে হাজির হন সাকিব।

নিজের ইউটিউভ চ্যানেলে আপলোড করা ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমরা দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছি। আমরা আমাদের দ্বিতীয় কন্যা সন্তানকে আপনাদের মাঝে উপস্থাপন করছি এখন।’

ভিডিওতে ছোট বোন ইররামকে কোলে নিয়ে ছিলেন আলাইনা। সাকিব ভক্তদের মাঝে পরিচয় করিয়ে দিলে আলাইনা সবার মাঝে ছোট বোনের নাম বলে- ‘ইররাম।’

সাকিব সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘তার জন্য অনেক দোয়া করবেন, সে যেন সুস্থ সবল থাকে এবং আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’ শিশির বলেন, ‘সবাই ওর জন্য দোয়া করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত