পৃথিবীর সবাইকে সংক্রমিত না করে থামবে না করোনা: মার্কিন গবেষক

আপডেট : ১২ মে ২০২০, ০৫:০৬ পিএম

পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত করোনাভাইরাসের প্রকোপ থামবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ গবেষণা ও নীতি কেন্দ্রের পরিচালক মাইকেল অস্টারহোম। 

সম্প্রতি তিনি ইউএসএ টুডেকে বলেন, ‘এই ভয়ংকর ভাইরাসটি যতক্ষণ না সম্ভব সবাইকে সংক্রমিত করবে, ততক্ষণ এটি পৃথিবীতে টিকে থাকবে। পৃথিবীর মোট জনগোষ্ঠীর ৬০ থেকে ৭০ ভাগকে সংক্রমিত না করা পর্যন্ত এই ভাইরাস কিছুতেই ক্ষান্ত হবে না।’

তিনি বলেন, ‘নিউইয়র্ক নগরের মতো শহর যেখানে পাঁচজনের মধ্যে একজন আক্রান্ত হয়েছে, সেখানে প্রাথমিক প্রাদুর্ভাবে অসুস্থতা ও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এর চেয়েও কঠিন সময় আসছে।’

তিনি কোভিড-১৯-এর ভ্যাকসিন প্রসঙ্গে বলেন, এই ভ্যাকসিন শুধু ভাইরাসকে সংক্রমণ বা বিকাশ ধীর করতে সহায়তা করবে। এমনকি যদি কোনো ভ্যাকসিন কাজ করে, তবে কোভিড-১৯-এর বিকাশের জন্য দায়ী সার্স কোভিড-২ থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা পাওয়া যাবে কি না, তা এখনো অজানা।

এদিকে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড দ্য ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আগামী শীত মৌসুমে আমাদের ওপর ভাইরাসটির আক্রমণ আরো কঠিন হয়ে ওঠার আশঙ্কা আছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত