মুন্সীগঞ্জে সুস্থ্ হয়ে বাড়ি ফিরলেন ৯ করোনা রোগী

আপডেট : ১৩ মে ২০২০, ১২:৪৮ পিএম

মুন্সীগঞ্জে বুধবার ৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলার ৬ উপজেলায় করোনায় সুস্থ হয়েছেন সর্বমোট ৩০ জন।

বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার শ্রীনগর উপজেলায় সর্বোচ্চ ৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন।

এছাড়া জেলার সিরাজদীখান উপজেলায় ২ জন, শ্রীনগর উপজেলায় ৫ জন ও সদর উপজেলায় ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

প্রসঙ্গত সর্বমোট ৩০ জনের সুস্থ হওয়ার তালিকার মধ্যে জেলা সদরে রয়েছে ৮ জন, গজারিয়ায় ২, টঙ্গীবাড়ি ৪, সিরাজদীখানে ৮ জন ও শ্রীনগর উপজেলায় ৮ জন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত