বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৩ মে ২০২০, ০৮:৫৬ পিএম

রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লক্ষ্মীপুর রায়পুর উপজেলার শাহদাত (২২) শেরপুর সদর উপজেলার ইয়াসিন (২১)।

বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, ওই দুই যুবক কন্সট্রাকশনের কাজ করে এবং ওই এলাকাতেই থাকে। ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর রোডের ২০ নম্বর খালি প্লটে একটি ভবন নির্মাণের কাজ করছিলেন তারা।

তিনি জানান, সেখানে মাটি খনন করা হয়েছে। বৃষ্টির পানিতে পানি জমে গেলে বিকেলে তারা পাম্প দিয়ে পানি সেচের কাজ করছিল। এসময় ওই পাম্প থেকে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে থাকে। এটি দেখে অপরজন তাকে ছাড়াতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে।

পরে খবর পেয় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত