করোনা নিয়ে ঢাকা থেকে পালিয়ে সাতক্ষীরায় আসা রোগীকে উদ্ধার

আপডেট : ১৪ মে ২০২০, ০২:১১ এএম

ঢাকা থেকে সাতক্ষীরায় গ্রামের বাড়িতে পালিয়ে আসা করোনা রোগীকে জেলার আশাশুনি উপজেলার একটি মাছের ঘেরের টংঘর থেকে পলাতক অবস্থা থেকে উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, এই করোনা পজেটিভ (নারী) রোগী ঢাকা থেকে পালিয়ে এসে বারবার সাতক্ষীরার বিভিন্ন স্থান বদলাতে থাকে। সহকারি পুলিশ সুপার ইয়াসিন আলীর নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করতে সারাদিন মাঠে নেমে উদ্ধার তৎপরতা শুরু করে। অপরদিকে কন্ট্রোল রুম থেকে মোবাইল ট্র্যাকিংও শুরু করে। 

কিন্তু এই দম্পতি বারবার স্থান বদলিয়ে পুলিশকে বিভ্রান্ত করলেও রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহাজনপুর একটি মাছের ঘেরের টংঘর থেকে উদ্ধার করা হয়। দম্পতির একজন করোনা পজেটিভ হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে নিতে মেডিকেল টিম আশাশুনির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। দম্পতির অপরজনকে আইসোলেশনে নিয়ে নমুনা পরীক্ষা করা হবে বলেও জানান জেলা পুলিশ সুপার। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত