টেলিহেলথ সেন্টার স্বাস্থ্য খাতের বৈষম্য দূর করবে : পলক

আপডেট : ১৪ মে ২০২০, ০৫:৩১ এএম

টেলিহেলথ সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য খাতের বৈষম্য দূর করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, শুধু কভিড-১৯ মোকাবিলা নয়, করোনা-পরবর্তী সময়েও টেলিহেলথ সেন্টার স্বাস্থ্য খাতের বৈষম্য দূর করবে। এ সেবাটি কেবল ফোনে নয়, ভিডিওতে পাওয়া যাবে এবং এই সেবা পাওয়া যাবে বিনা মূল্যে।

গতকাল বুধবার ভিডিও সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত ভিডিও কলের মাধ্যমে বিশেষ টেলিমেডিসিন সেবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে আগেই টেকসই একটি ডিজিটাল অবকাঠামো গড়ে ওঠায় দুই মাসেরও কম সময়ে আমরা একের পর এক শিক্ষা-চিকিৎসা ও সরবরাহের ডিজিটাল প্লাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে জাতীয় সংকট নিরসনে আমরা একসঙ্গে কাজ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত