দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দেশে করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা অনেক কম। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, জুন মাসের মধ্যে দেশে করোনা সংক্রমণের হার নিচের দিকে নেমে যাবে। তাই আমরা আশা করছি আগামী ৩০ জুনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। গতকাল বুধবার দুপুরে সাভারের আশুলিয়ায় ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারের অর্থায়নে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
