হাইকোর্টে জামিন মেলেনি ‘সংগ্রাম’ সম্পাদকের

আপডেট : ১৪ মে ২০২০, ০৫:৩৭ এএম

রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামায়াতের মুখপত্র ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার সম্পাদক আবুল আসাদকে জামিন দেয়নি হাইকোর্ট। গতকাল বুধবার ভিডিও কনফারেন্সে শুনানি নিয়ে তার জামিনের আবেদনটি আদালত খুললে নিয়মিত বেঞ্চে শুনানির আদেশ দেয় বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আবুল আসাদের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও শিশির মনির। অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘আদালত জামিন না দিয়ে ছুটি শেষে আদালত খোলার পর হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানির কথা বলেছেন। তখন আবেদনটি এমনিতেই শুনানির জন্য থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত