সাভারে ত্রাণ প্রতিমন্ত্রী

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ সহায়তা দেওয়ায় দুর্নীতির সুযোগ নেই

আপডেট : ১৫ মে ২০২০, ০২:৪২ এএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, পবিত্র রমজান মাস ও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫০ লাখ দরিদ্র পরিবারকে আড়াই হাজার টাকা করে ১ হাজার ২৫০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। এসব টাকা বিকাশ, নগদ, রকেট ও শিওরক্যাশের মাধ্যমে সুবিধাভোগীদের মোবাইলে পাঠানো হয়েছে। সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ায় এখানে অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভার সদর ইউনিয়নের কলমা ওয়াজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০ অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এ কথা বলেন তিনি।

ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদ উপলক্ষে বাংলাদেশের মতো একটি দেশের দরিদ্র মানুষদের দেওয়া ১ হাজার ২৫০ কোটি টাকা সারা বিশ্বের কাছে একটা অনন্য দৃষ্টান্ত। এছাড়া ৫০ লাখ পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০ কেজি করে চাল দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত