বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর খাঁ-পাড়ায় এই ঘটনা ঘটে।
তারা হলো- একই গ্রামের মাহফুজার রহমানের এর মেয়ে মোবাশ্বিরা (৪) এবং মাসুম হোসেনের ছেলে নীরব (৫)। মাহফুজ এবং মাসুম উভয়েই আপন ভাই।
স্থানীয় বাসিন্দারা জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই ভাই বোন খেলতে গিয়ে কোনো এক সময় বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর আড়াইটার দিকে পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে উঠে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুই শিশুর মরদেহ এলাকাবাসী উদ্ধার করেছে। পরে তাদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
