কোয়ারেন্টাইন ভেঙে পরকীয়া সন্দেহে স্ত্রীর হাত কাটলেন স্বামী

আপডেট : ১৫ মে ২০২০, ০৬:১৭ পিএম

বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন। সঙ্গে ছিল আগের সন্দেহ। ফোন দিলেই স্ত্রী ওয়েটিংয়ে। ভারতের ছত্তিশগড়ের যশপুর জেলার যুবক এবার আর রাগ সামলাতে পারেননি। কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে স্ত্রীর হাত কেটে নিয়েছেন!

ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অভিযুক্ত ললিত কোরওয়াকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তার স্ত্রী পিয়ার বাঈকে হাসপাতালে নেয়া হলেও হাত রক্ষা করা যায়নি।

পুলিশ জানিয়েছে, কোয়ারেন্টাইন সেন্টার থেকে কল দিলে বারবার ফোন ওয়েটিং পাওয়ায় স্ত্রীকে সন্দেহ হয় ললিতের।

বুধবার রাতে তিনি আবার পিয়ারকে ফোন দেন। এবারও ব্যস্ত পান। তখন রেগে গিয়ে সেন্টার থেকে বেরিয়ে স্ত্রীকে দেখতে যান। গিয়ে দেখেন তখনও পিয়ার কথা বলছেন।

ললিত তদন্ত কর্মকর্তাকে জানিয়েছেন, কথা বলতে দেখে যে হাতে ফোন ছিল ওই হাতে দা দিয়ে কোপ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত