ঝিনাইদহে সুস্থ হয়েছেন চিকিৎসকসহ ১৫ করোনা রোগী

আপডেট : ১৭ মে ২০২০, ০১:২৭ পিএম

ঝিনাইদহের ৬টি উপজেলায় ৬ চিকিৎসকসহ ১৫ জনকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে শহরের কভিট-১৯ হাসপাতালে অনুষ্ঠানের মাধ্যমে ৭ জনকে বাড়ি পাঠানো হয়। এদের মধ্যে ৪জন চিকিৎসক, ২জন নার্স ও ১ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তাদের হাতে করোনাভাইরাস মুক্তকরণের সার্টিফিকেট, ফুলের তোড়া ও ক্রেস্ট হাতে তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, পৌরমেয়র সাইদুল করিম মিন্টুসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ঝিনাইদহ সদরে ৪জন চিকিৎসক, ২জন নার্স ও ১জন স্বাস্থ্যকর্মী, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২জন ডাক্তার ১ জন নার্সসহ ৬জন, কোটচাদপুর ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন করোনাভাইরাস থেকে মুক্ত হন। এ পর্যন্ত জেলায় ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত