ফরিদপুরের মধুখালী উপজেলায় ২৪ শ পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে দেশের অন্যতম শিল্প পরিবার পান্না গ্রুপ।
রোববার দুপুর ১টার দিকে এসব খাদ্য সামগ্রী ও অভাবীদের তালিকা মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ারের হাতে তুলে দেন পান্না গ্রুপের প্রতিষ্ঠান আলতু খান জুটমিলের জেনারেল ম্যানেজার নাজিমুদ্দিন ও ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) নুরুল ইসলাম।
পান্না গ্রুপের জনসংযোগ কর্মকর্তা মশিউর হেলাল বলেন, কোভিড-১৯ এ কর্মহীন মানুষের সাহায্যার্থে মধুখালী উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ২৪ শ মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হবে।
তিনি বলেন, ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রত্যেক পরিবার ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও আধা কেজি লবণ পাবে।
