কভিড-১৯ অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার দেবে টিআইবি

আপডেট : ১৮ মে ২০২০, ০৬:১৭ এএম

কভিড-১৯ মোকাবিলায় দুর্নীতিবিষয়ক ‘বিশেষ অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২০’ প্রদান করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এজন্য দেশের সংবাদপত্র, অনলাইন ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে এ-সংক্রান্ত প্রতিবেদন আহ্বান করেছে সংস্থাটি। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, গত ৮ মার্চ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ সময়কালে প্রকাশিত বা প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনসমূহ জাতীয়, আঞ্চলিক ও টেলিভিশন এ তিনটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। ১৫ জানুয়ারি ২০২১ এর মধ্যে নির্ধারিত পদ্ধতিতে টিআইবিতে পাঠানো প্রতিবেদনসমূহ ক্ষমতার অপব্যবহার, প্রাতিষ্ঠানিক, পদ্ধতিগত ও যোগসাজশের দুর্নীতি উন্মোচনে সাফল্য ও প্রতিবেদন প্রকাশের প্রভাবের মাপকাঠিতে মূল্যায়ন করা হবে। পুরস্কারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.ti-bangladesh.org/sijaCOVID-19 এ ওয়েবসাইটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত