সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) থেকে সিনিয়র পিও পদে প্রমোশন পাওয়া মাহবুব এলাহী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার রাতে কুমিল্লার নিজ বাসায় তার মৃত্যু হয়। এক সপ্তাহে আগে তার শরীরে করোনা শনাক্ত হয়।
কুমিল্লা নগরীর মৌলভীপাড়া রহিম আমজাদ কায়সারের ছেলে মাহবুব এলাহী।
গত সপ্তাহে ব্যাংকের দেওয়া সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) তালিকায়ও নাম ছিল মাহবুব এলাহীর।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের লোকাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, ‘কুমিল্লায় নিজ বাড়িতে মারা গেছেন মাহবুব এলাহী। তিনি সোনালী ব্যাংক মতিঝিল শাখার চালান সেকশনের কর্মকর্তা ছিলেন।’
করোনার লক্ষণ দেওয়ায় গত ৭ মে ছুটি নিয়ে কুমিল্লায় নিজ বাড়িতে চলে আসেন মাহবুব। গত ১০ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন ভর্তিও ছিলেন তিনি।
মাহবুব এলাহীর স্ত্রী-সন্তান চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন।
সোমবার সকালে করোনা রোগীর নিয়ম মেনে মাহবুব এলাহীর দাফন সম্পন্ন করা হয়।
