বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম নিশ্চিতের নির্দেশ

আপডেট : ১৯ মে ২০২০, ০১:১৫ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের গঠিত উপদেষ্টা কমিটি কি ধরনের পদক্ষেপের সুপারিশ করেছে তা জানতে চেয়েছেন উচ্চ আদালত। একইসঙ্গে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসাসেবা কেন্দ্রগুলোর চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সরঞ্জাম নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

এক রিট আবেদনের প্রেক্ষিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি নিয়ে সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সকল রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং সেগুলোতে সাধারণ রোগীদের জন্য ‘ইয়েলো জোন’ স্থাপনের নির্দেশনা চেয়ে সম্প্রতি এ রিট আবেদনটি করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত