রংপুরে সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববিসহ সাত জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার রংপুর মেডিকেলে কলেজ (রমেক) হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রমেকে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে রংপুর ও কুড়িগ্রাম জেলার ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
রংপুরে আক্রান্তরা হলেন, সদর উপজেলা চেয়ারম্যান, সদ্যপুরস্করনী ইউনিয়নের এক তরুণী (২০), নগরীর জুম্মাপাড়া এলাকার এক নারী (৩১), জামতলা মসজিদ এলাকার এক নারী (২০), রমেক হাসপাতালের আনসার ক্যাম্পের এক সদস্য (৫৮), গঙ্গাচড়া উপজেলার এক পুরুষ (৫৩), পীরগাছা উপজেলার এক যুবক (২০)। এ নিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২৩ জনে।
এছাড়া কুড়িগ্রাম পুলিশ লাইনসের দুই নারী পুলিশ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
