বৃশ্চিকের শত্রুরা দুর্বল থাকবে, মকরের প্রেমে বিচ্ছেদ দেখা যায়

আপডেট : ১৯ মে ২০২০, ০৯:০৮ এএম

মেষ : ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। বৈদেশিক বাণিজ্যে আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে।

বৃষ : স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে। রক্তচাপ বৃদ্ধি হতে পারে। আয় বাড়বে।

মিথুন : ব্যবসায় অর্থ নিয়োগ করতে হবে। কর্মে ব্যস্ততা বাড়বে। প্রচারে অর্থ খরচ বেড়ে যাবে।

কর্কট : ব্যবসার জন্য বিদেশ ভ্রমণ হবে। বস্ত্র ব্যবসা লাভজনক হবে। সাংবাদিক ও প্রকাশকদের শুভ দিন।

সিংহ : বিদেশি সুতাজনিত পণ্য ভালো হবে। বিদেশে যাত্রার ছাড়পত্রে বাধা আসবে। প্রকাশনা শিল্পে খরচ বাড়বে।

কন্যা : বিদেশ ভ্রমণে ছাড়পত্র (ভিসা) পাওয়া যাবে। ঠান্ডায় পিতার স্নায়ুসহ অন্যান্য রোগ বাড়বে। স্ত্রীর শরীরের যত্ন নিন।

তুলা : ঠান্ডায় রোগ বৃদ্ধি হবে। স্ত্রীর জন্য ব্যয় বাড়বে। তবে স্ত্রীর আয় বাড়ার সম্ভাবনা আছে।

বৃশ্চিক : স্ত্রীর স্নায়ু দুর্বলতাসহ বুকের রোগ বাড়বে। শত্রুরা দুর্বল থাকবে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু : স্নায়ু, শ্বাসসহ অন্যান্য রোগ আক্রমণ করবে। মায়ের স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা বাড়বে।

মকর : ব্যবসার জন্য স্বল্প ভ্রমণ করতে হবে। প্রেমে বিচ্ছেদ দেখা যায়। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন।

কুম্ভ : ব্যবসায় আয় বাড়বে। মায়ের রোগ বিপদে ফেলবে। মেজাজ ঠান্ডা করে চললে সংসারে শান্তি থাকবে।

মীন : ঠান্ডা ও স্নায়ু রোগ বৃদ্ধি পাবে। কাজে অবসাদ দেখা দেবে। ছোট ভাইবোনদের স্বাস্থ্যের দিকে নজর দিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত